ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

টাঙ্গাইলে পোল্ট্রি শিল্পের সংকট সমাধানে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে পোল্ট্রি শিল্পের সংকট সমাধানে খামারি ও ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ভূঞাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের সভা কক্ষে রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষনের আয়োজন করা হয়।

এ প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

এতে বক্তব্য রাখেন জেলা ভেটেনারি অফিসার রশনি আরা, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা স্বপন চন্দ্র দেবনাথ, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সোহেল তালুকদার, খামারী মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এ সময় শহর, ইউনিয়ন ও গ্রামের অর্ধশতাধিক খামারি ও ডিলার উপস্থিত ছিলেন।

খামার ও ডিলাররা বলেন, বিভিন্ন কোম্পানি কন্ট্রাক খামারের দিকে যাচ্ছে। এটা বাস্তবায়িত হলে প্রান্তিক পর্যায়ের খামার ধ্বংস হয়ে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়বে। এক দিনের বাচ্চার দাম নির্ধারণ হলেও এর চেয়ে বেশি দামে বাচ্চা কিনে খামার পরিচালনা করতে হচ্ছে। কয়েক পয়শা ডিমের দাম বাড়ানো হলে দায়িত্ব প্রাপ্ত সরকারি কর্মকর্তা খামারিদের জরিমানা করছে। চাহিদা অনুযায়ী বাচ্চা পাওয়া যায় না। খামারিদের টিকিয়ে রাখতে সরকার ও সংশ্লিষ্টদের এগিয়ে আসার দাবি করেন বক্তারা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, খামারিদের সমসাময়িক বিষয় নিয়ে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সাথে কথা হচ্ছে।

এম.কন্ঠ/ ০৪ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন