ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর সদস্যরাই মুল ভূমিকা পালন করবে:মহা-পরিচালক মায়ের পাশে সমাহিত সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের ইন্তেকাল টাঙ্গাইলের পিটিসিতে ২৩তম ব্যাচের বিভাগীয় ক্যাডেটদের প্রশিক্ষণ ঘাটাইলে স্যান্ডেলের ভিতর থেকে সাড়ে ৮ লাখ টাকার হেরোইন উদ্ধার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক সেমিনার গোপালপুরে বিসিডিএস এর শাখা সম্মেলন অনুষ্ঠিত বাসাইলে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় ৪ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮ টাঙ্গাইলে পৃথক অভিযানে ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব

ঘাটাইলে গরুর শিংয়ের গুঁতোয় গৃহবধূর মৃত্যু

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইলে ষাড় গরুর শিংয়ের আঘাতে লক্ষী রানি দাস (৫০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বেলদহ পূর্বপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত লক্ষী রানি দাস (৫০) দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হীরালাল দাসের স্ত্রী।

তার পরিবারে এক মেয়ে, তিন ছেলে ও স্বামী আছেন। এতে পরিবার সহ ওই এলাকায় চলছে শোকের মাতম।

নিহতের পারিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নিহত গৃহবধূ লক্ষীরানি দাস তার বাবার বাড়ি উপজেলার ধলাপাড়া যাওয়ার জন্য রাস্তায় বের হন । এ সময় একই এলাকার পাশের বাড়ি উমর আলী হাজীর একটি ষাড় গরু গোয়াল থেকে খুটা ভেঙ্গে ছুটে এসে রাস্তায় গৃহবধুকে চাপা দেয়। এতে শিংয়ের আঘাতে তার মাথা ফেটে যায়। পরে স্থানিয়রা তাকে উদ্ধারকরে প্রথমে উপজেলা স্বাস্থকমপ্লেক্সে নেয় পরে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে নেওয়া হলে বিকেল ৩ টায় তিনি মারা যান।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এটা একটা এক্সিডেন্টাল ইস্যু , কেউ অভিযোগ করলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

এম.কন্ঠ/ ১৯ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন