ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ১২:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইলে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বয়োজ্যেষ্ঠ এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (১৭ নভেম্বর) সন্ধায় উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের আঠারোদানা-শেখশিমুল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদেম আলী (৭০) উপজেলার শেখশিমুল গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার সন্ধায় খাদেম আলী রাস্তা পার হয়ে বাড়ি যাচ্ছিলেন। এ সময় পাশ্ববর্তী কাইজালীপুর গ্রামের রফিকুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় বৃদ্ধের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই বৃদ্ধ মারা যান এবং মোটরসাইকেল আরোহী কাইজালীপুর গ্রামের রফিকুল ইসলামকে(৫৫) স্থানীয়রা উদ্ধারকরে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ৬ নং ইউপি সদস্য ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালককে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।

এম.কন্ঠ/ ১৭ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন