ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ মধুপুরে ‘গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক খামারি প্রশিক্ষণ ফ্যাসিস্ট সরকার বিগত দিনে বন প্রায় উজাড় করে ফেলেছে-প্রতিমন্ত্রী টুকু ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার সরকার প্রাণিসম্পদের উন্নয়নে কাজ করে যাচ্ছে-ডিজি শাহজামান খান সরকারের সহযোগিতায় প্রান্তিক খামারীদের স্বাবলম্বী করা হচ্ছে-প্রতিমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা

দেলদুয়ারে মাদক সেবনে বাঁধা দেয়ায় স্কুলের নৈশ প্রহরীকে মারধর, ভাঙচুর

দেলদুয়ার প্রতিনিধি :
প্রকাশ: ০১:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

টাঙ্গাইলের দেলদুয়ারে মাদক সেবনে বাঁধা দেয়ায় স্কুলের নৈশ প্রহরীকে মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের জানমাহমুদাবাদ বিদ্যাধাম উচ্চ বিদ্যালয়ে ঘটেছে ঘটনাটি।

জানা যায়, জানমাহমুদাবাদ বিদ্যাধাম গ্রামের মৃত আমান উদ্দিনের ছেলে মো. ইউনুস মাহমুদ প্রায়ই বিদ্যালয় প্রাঙ্গণে ঢুকে মাদক সেবন করে। ঘটনার রাতে সে আবার মাদক সেবনের উদ্দেশে বিদ্যালয় আঙ্গিণায় ঢুকলে নৈশ প্রহরী ইয়াছিন মিয়া তাকে বাঁধা দেন। ওই সময়ে সে চলে যায়।

রাত সাড়ে ৯টার দিকে নৈশ প্রহরী ইয়াছিন দায়িত্ব পালনরত অবস্থায় বিদ্যালয়ের দক্ষিণ পাশে গেলে উত্তর পাশের অফিস কক্ষে ভাংচুরের শব্দ পায়। দ্রুত অফিস কক্ষের সামনে মাদকাসক্ত ইউনুসকে দেখতে পেয়ে ঝাপটে ধরে ফেলেন। পরে ইউনুসের সহোধর ভাই ইউসুফ এগিয়ে এসে উভয়ে ইয়াছিনকে মারধর করে চলে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর খান বলেন, ইউনুস একজন মাদকসেবী। অফিস কক্ষে রক্ষিত মাল্টিমিডিয়া ক্লাসের জন্য সরকারি বরাদ্দের আড়াই লাখ টাকার মালামাল ছিল। ওই মালামাল চুরির উদ্দেশে ইউনুছ জানালার কাঁচ ও ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ ঘটনায় ইউনুস ও তার ভাই ইউসুফকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এম.কন্ঠ/ ১০ অক্টোবর /এম.টি

নিউজটি শেয়ার করুন