ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলায় মা ছেলেসহ গ্রেফতার ৫ প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী  কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাংচুর বিগত ১৭ বছর অগণতান্ত্রিক সরকার ক্রীড়াঙ্গণকে কলুষিত করেছে-প্রতিমন্ত্রী টুকু আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ শুক্লা

টাঙ্গাইলে হযরত মুহাম্মদকে (সাঃ) নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৫৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

oppo_2

বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সাঃ) নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি ও মুসলিমদের ধর্মীয় অনুভুতিতে আঘাতে ভারতের বিজেপি নেতার সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের শিক্ষার্থীরা।

শনিবার বিকেলে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহরের গুরত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মুফতি আব্দুর রহমান, মাওলানা ইসমাইল, মুফতি মুকাব্বির, বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের সমন্বয়ক কামরুল ইসলাম, মো. আল আমিন, মনিরুল ইসলাম, আকরাম, আল আমিন সিয়াম প্রমুখ।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদকে (সাঃ) নিয়ে কটুক্তিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান। এ কর্মসূচিতে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

এম.কন্ঠ/ ২৮ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন