ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মাটি তোলা নিয়ে বিরোধে সংঘর্ষ-আহত যুবদল নেতার মৃত্যু বাসাইলে ধান ব্যবসায়ীর ঘরে টাকা চুরি, মীমাংসার চেষ্টা; আটক ৩ টাঙ্গাইল প্রেসক্লাবে আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন কালিহাতীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় যুবদল নেতার মৃত্যু আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এতিম শিশুদের ৭ দিনব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ২৭ লাখ টাকা আত্মসাৎ করতে মাদক ব্যবসায়ীর ট্রাক ছিনতাইয়ের নাটক সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে জামায়াতের ৭ লাখ টাকা প্রদান

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৩০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে ৭ লাখ টাকা প্রদান করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৭ আগস্ট) জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় গিয়ে নিহত ৭জনের প্রত্যেক পরিবারকে এক লাখ করে মোট সাত লাখ টাকা পৌঁছে দেন শীর্ষ পর্যায়ের নেতারা।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদ, জেলা সেক্রেটারী হুমায়ুন কবির, জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী হুসনী মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াত নেতা শহীদুল ইসলাম, আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, ড. আতাউর রহমান, মাওলানা আব্দুস সালাম, অধ্যাপক মিজানুর রহমান, বুরহানুল ইসলাম, ইকবাল হোসেন বাদল, আলমগীর হোসেন প্রমুখ।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা ও টাঙ্গাইলসহ বিভিন্ন স্থানে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা ৭জন নিহত হয়েছেন। এদের মধ্যে ঘাটাইল উপজেলার সাগরদিঘির করিমগঞ্জ এলাকার লুৎফর রহমান লেবুর ছেলে হাফেজ সাদিকুল ইসলাম, মধুপুর উপজেলার বাসুদেববাড়ীর মাঝিরা এলাকার জুলহাস উদ্দীনের ছেলে লাল মিয়া, ধনবাড়ি উপজেলার বাঐজান গ্রামের জিয়াউল হকের ছেলে ইকরামুল হক সাজিদ, ভূঞাপুর উপজেলার ঘাটান্দি গ্রামের সোহারা তালুকদারের ছেলে ফিরোজ আহমেদ পলাশ, বাসাইল উপজেলার জশিহাটী গ্রামের মজনু মিয়ার ছেলে মারুফ মিয়া, গোপালপুর উপজেলার নলিন গ্রামের জুলহাসের ছেলে ইমন, দেলদুয়ার উপজেলার বারপাখিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে আহসান হাবীব আশরাফুল্লাহ। এদের প্রত্যেকের নিজ নিজ এলাকায় গিয়ে জামায়াতের নেতাকর্মীরা নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে তাদের পরিবারকে টাকাগুলো বুঝিয়ে দেন।

এম.কন্ঠ/ ২৭ অগাস্ট  /এম.টি

নিউজটি শেয়ার করুন