ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ মধুপুরে ‘গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক খামারি প্রশিক্ষণ ফ্যাসিস্ট সরকার বিগত দিনে বন প্রায় উজাড় করে ফেলেছে-প্রতিমন্ত্রী টুকু ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার সরকার প্রাণিসম্পদের উন্নয়নে কাজ করে যাচ্ছে-ডিজি শাহজামান খান সরকারের সহযোগিতায় প্রান্তিক খামারীদের স্বাবলম্বী করা হচ্ছে-প্রতিমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৫৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার দুপুর দেড় টা থেকে বিকেলে পৌনে ৩ টা পর্যন্ত বৃষ্টিতে ভিজে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এসময় বৃষ্টিতে ভিজে নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া করে তারা। বিক্ষোভের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে সকাল ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কাজী নজরুল সরণি সড়ক অবরোধ করে আন্দোলন করে অন্তত ১০ হাজার শিক্ষার্থী। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সমানে এসে সমাবেশ করে।

এ কর্মসূচিতে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিলো। মিছিলে শিক্ষার্থীরা জাতীয় পতাকাসহ নানা রঙের ফ্লাগ প্রদর্শন করেন। এসময় শিক্ষার্থী, অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আন্দোলনে অংশ নেয়।

এসময় শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন। এসময় পুরো শহরে উত্তেজনা বিরাজ করে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে জেলার সখীপুরে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এসময় সংঘর্ষ বাঁধলে পুলিশসহ অন্তত ১৫জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ছুঁড়ে।

পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম বলেন, শনিবার শিক্ষার্থীদের আন্দোলন শান্তিপূর্নভাবে শেষ হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ধৈর্যসহকারে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এম.কন্ঠ/ ০৩ অগাস্ট  /এম.টি

নিউজটি শেয়ার করুন