ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলায় মা ছেলেসহ গ্রেফতার ৫ প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী  কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাংচুর বিগত ১৭ বছর অগণতান্ত্রিক সরকার ক্রীড়াঙ্গণকে কলুষিত করেছে-প্রতিমন্ত্রী টুকু আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ শুক্লা

কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১০:১৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

বীর মুক্তিযোদ্ধাদের রাজপথে লাঞ্ছিত, নির্যাতন ও স্বাধীন দেশকে অচল করতে জনসাধাণকে জিম্মি এবং বিশ্বদরবারে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহিৃত করার ষড়যন্ত্রের প্রতিবাদে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে টাঙ্গাইলে বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে।

বুধবার সকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আয়োজন করে।

এরআগে শহীদ মিনারে বিভিন্ন ইউনিট থেকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা সমবেত হয়। পরে মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ হতে বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ফজলুল হক বীর প্রতিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সহ-সভাপতি সুভাষ চন্দ্র সাহা, পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এস এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীরবিক্রম মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. মাহমুদুর রহমান খান বিপ্লব, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান মেনন (রাসেল) প্রমুখ।

এসময় জেলা ও উপজেলা শাখার বীর মুক্তিযোদ্ধাগণ ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/  ১৭ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন