ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠান কালিহাতীতে শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ট্যালেন্টপুলে বৃত্তি পেল এলেঙ্গার প্রিয়ন্তী ভট্টাচার্য্য জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদরসহ পাঁচ উপজেলা সুপার সিক্সে টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির ১০ বছর কারাদণ্ড টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

ঘাটাইলে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে মামলা, মামলা না তোলায় সন্ত্রাসী হামলা

শাহ আলম :
প্রকাশ: ০২:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইল স্ত্রীর বিরুদ্ধে স্বামীর লিঙ্গ কাটার অভিযোগে মামলা দায়ের করেছেন ভ্যান চালক কামাল খান। শনিবার (১৫ জুন) সকাল ১১টায় উপজেলার মিলকুড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে।

সোমবার ১৫ জুলাই  বিকালে ২৫-৩০ জনের একটি দল মামলাটি তুলে নিতে কামালের বাড়িতে সন্ত্রাসী হামলা চালায়, যার ফলে তিনজন মারাত্মকভাবে আহত হন। প্রাণ ভয়ে বাড়ি ছাড়তে বাধ্য হন ভুক্তভোগীর মা ঝমেলা ও দুই ভাই কামরুল ও জয়নাল।

মামলার বিবরণ এবং তথ্য অনুসন্ধানে জানা যায়, লিঙ্গ কর্তনের ঘটনার পর সাংবাদিক সম্মেলনে এ ঘটনা জানানো হলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

কামাল খান জানান, গত ৯ জুন রাতে স্ত্রীর দেওয়া এক গ্লাস পানি খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ লিঙ্গ কাটার সময় চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং স্ত্রী তাসলিমাকে ব্লেড হাতে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে কামালকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি মীমাংসা করার জন্য অসাধু মাতাব্বর প্রতিদিন চাপ দেয়। রাজি না হওয়ায় তারা আমাদের বাড়ীতে হামলা চালিয়ে আমাদের মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে।

পরিবারের সূত্রে জানা যায়, স্ত্রী তাসলিমা পরকীয়ায় লিপ্ত ছিলেন। কামালের বোন জামাই রোস্তম জানান, তিনি বহুবার মেয়ের মা-বাবাকে বিষয়টি জানালেও তারা কোনো সাড়া দেয়নি। বরং মেয়ের চাচা ও চাচী হুমকি দিয়ে বলেন, “আমাদের মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাদের গলা কেটে ফেলব।”

কামালের বোন মনোয়ারা বলেন, “আমি মেয়েটিকে বাড়ি থেকে নিয়ে যেতে বলি, কিন্তু মেয়ের পরিবার জোরপূর্বক আমাদের বাড়িতে রেখে যায়। আমরা দেশবাসীর কাছে সুষ্ঠু বিচার চাই।”

বড় ভাই জয়নাল জানান, “মামলা তুলে নেওয়ার জন্য আমাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। কিন্তু মামলা তুলে না নেওয়ায় পরিকল্পিতভাবে ২৫-৩০ জন লাঠি-সোটা নিয়ে হামলা চালায়।”

স্থানীয়রা জানান, আহতদের কালিহাতী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মা ঝমেলা ও ভাই কামালের অবস্থা আশঙ্কাজনক।

এম.কন্ঠ/  ১৬ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন