ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালিহাতীতে পিআইও ও ঠিকাদার দ্বন্দ্বে সেতু নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি

টাঙ্গাইলে ৪টি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:২২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কেএম গিয়াস উদ্দিন, মির্জাপুরে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত ও সখীপুরে মুহাম্মদ আবু সাইদ মিয়া চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। এছাড়াও বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে কাজী অলিদ ইসলাম পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

মির্জাপুর:

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে তাহরীম হোসেন সীমান্তকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাহরীম আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত একাব্বর হোসেনের ছেলে। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৬৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এসএম মোজাহিরুল ইসলাম মনির কাপ-পিরিচ প্রতীকে ভোট পেয়েছেন ৩১৮৮৪ ভোট।

সখীপুর :

সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মুহাম্মদ আবু সাঈদ মিয়াকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাচনে তিনি আনারস প্রতীকে ৩৭ হাজার ৭৯১ ভোট পেয়েছেন। এসময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী সানোয়ার হোসেন সজিব গামছা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৪১ ভোট।

বাসাইল:

বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয়বারের মত চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কাজী অলিদ ইসলাম। তিনি চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ভোট পেয়েছেন ২৮ হাজার ৮৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোহা: শহীদুল ইসলাম দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৬৫৯ ভোট।

গোপালপুর:

গোপালপুর পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে কেএম গিয়াস উদ্দিনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীকে ভোট পেয়েছেন ৩৩ হাজার ৫১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. আইয়ুব খান হেলিকপ্টার প্রতীকে ৯ হাজার ৫৪৪ ভোট পেয়েছেন।

ফলাফল শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, চার উপজেলার ৩৬৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই সব উপজেলায় ২০ জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১১ জন প্রতিদ্বদ্বিতা করেছেন। গোপালপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা প্রার্থীরা আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই উপজেলায় শুধুমাত্র চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এম.কন্ঠ/ ০৬ জুন /এম.টি

নিউজটি শেয়ার করুন