ঢাকা ০৯:১০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলায় মা ছেলেসহ গ্রেফতার ৫ প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী  কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাংচুর বিগত ১৭ বছর অগণতান্ত্রিক সরকার ক্রীড়াঙ্গণকে কলুষিত করেছে-প্রতিমন্ত্রী টুকু আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ শুক্লা

টাঙ্গাইলে চিকিৎসক দম্পত্তির হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৩৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (শিশু) ডা. আবু তাহের ও তার স্ত্রীর উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

রোববার দুপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন জেলা বিএমএ সভাপতি সৈয়দ ইবনে সাঈদ, সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ কায়সার, জেলা স্বাচিবের সভাপতি মো. কামরুল ইসলাম খান ইউসুফজাই, সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান খান লিটন, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস, টাঙ্গাইল জেলারেল হাসপাতালের উপ-পরিচালক খন্দকার সাদিকুর রহমান, শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. রেহেনা পারভীন প্রমুখ। এছাড়াও শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইলে জেনারেল হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

আন্দোলনকারীরা জানান, শনিবার দুপুরে শহরের পূর্ব আদালত পাড়ার মো. সুজন (৩০) এবং মো. সোহান (৩২) এক শিশু রোগিকে নিয়ে শিশু ডা. আবু তাহেরকে নিয়ে তার আদালতপাড়া চেম্বারে চান। রোগির অবস্থা খারাপ হওয়ায় ডা. আবু তাহের তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলেন।

এক পর্যায়ে অভিযুক্তরা ডা. আবু তাহেরকে গালিগালাজ ও মারধর করেন। এ ঘটনায় তার স্ত্রী অ্যাডভোকেট মাহবুবা পারভীন এগিয়ে আসলে তাকেও মারধর করে অভিযুক্তরা। পরে ওই তিন জনের নামসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামীকে অ্যাডভোকেট মাহবুবা পারভীন সদর থানায় মামলা দায়ের করেন।

টাঙ্গাইল সদর থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, মামলাটি গ্রহনের পর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

এম.কন্ঠ/ ২৬ মে /এম.টি

নিউজটি শেয়ার করুন