ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর সদস্যরাই মুল ভূমিকা পালন করবে:মহা-পরিচালক মায়ের পাশে সমাহিত সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের ইন্তেকাল টাঙ্গাইলের পিটিসিতে ২৩তম ব্যাচের বিভাগীয় ক্যাডেটদের প্রশিক্ষণ ঘাটাইলে স্যান্ডেলের ভিতর থেকে সাড়ে ৮ লাখ টাকার হেরোইন উদ্ধার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক সেমিনার গোপালপুরে বিসিডিএস এর শাখা সম্মেলন অনুষ্ঠিত বাসাইলে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় ৪ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮ টাঙ্গাইলে পৃথক অভিযানে ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব

ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৬:২০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আরিফ হোসেন জয়ী হয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে আব্দুস ছালাম খান (আওয়াল) জয়ী হয়েছেন । মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে তাসলীমা জেসমীন পাপিয়া জয়ী হয়েছেন।

মঙ্গলবার রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ইরতিজা হাসান।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৭৮১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫২ হাজার ৩১৫ ভোট পেয়ে আনারস প্রতীকের প্রার্থী মুহাম্মদ আরিফ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. লোকমান হোসেন মোটরসাইকেল প্রতীকে ৪১ হাজার ৯৫৩ ভোট পেয়েছেন।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে আব্দুস ছালাম খান (আওয়াল) ৪৩ হাজার ৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আ.লীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আরজু তালা প্রতীকে ২৮ হাজার ৯০০ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাসলীমা জেসমীন পাপিয়া প্রজাপতি প্রতীকে ৪৭ হাজার ১২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পী সেলাই মেশিন প্রতীকে ২৯ হাজার ৮৩৩ ভোট পেয়েছেন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কয়েকটি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। তবে বড় ধরনের কোনো সহিংসতা হয়নি।

এম.কন্ঠ/ ২১ মে /এম.টি

নিউজটি শেয়ার করুন