ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ টাঙ্গাইলে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঘাটাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪

টাঙ্গাইলে ঘাটাইলে পানিতে ডুবে আল কাহাব নামে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টায় উপজেলার রসুলপুর গড়ানচালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আল কাহাব উপজেলার রসুলপুর গড়ানচালা গ্রামের মাসুদ রানার ছেলে। সে স্থানীয় মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.মর্তুজ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য মো.মর্তুজ আলী ও স্থানীয়রা জানান, দুপুরে আলকাহাব এলাকার শিশুদের সাথে খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে খালের পানিতে পড়ে যায়। পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনসহ এলাকাবাসী ব্রীজের নিচে পানি থেকে তাকে মৃত উদ্ধার করে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ পাইনি।

এম.কন্ঠ/ ১৫ মে /এম.টি

নিউজটি শেয়ার করুন