টাঙ্গাইলে মাওলানা আব্দুল হাদী’র ইন্তেকাল
টাঙ্গাইল পৌরএলাকার দিঘুলীয়া পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল হাদী বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি নাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর, তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
বৃহস্পতিবার সকালে দিঘুলীয়া পশ্চিমপাড়া ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে তার লাশ স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
জানাযা নামাজে অংশ নেয় টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ হযরত মাওলানা শামছুজ্জামান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোজাম্মেল হক, বিভিন্ন মসজিদের ইমাম ও এলাকাবাসী।
হাফেজ মাওলানা আব্দুল হাদীর মৃত্যুতে টাঙ্গাইল পৌরসভার সাবেক কমিশনার মীর ওয়াজেদ আলী লিউ, পৌর কাউন্সিলর জহিরুল ইসলাম আজাদ, পৌর কাউন্সিলর মীর মইনুল হক লিটন, দৈনিক মজলুমের কন্ঠের সহকারি সম্পাদক এস এম আওয়াল মিয়া, বিশিষ্ট সমাজসেবক মো. মোশারফ হোসেন, মধ্যপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ ক্বারি মো. হায়দার আলী, পশ্চিপাড়া এতিমখানা ও মাদরাসার সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এম.কন্ঠ/ ১৯ নভেম্বর ২০২৬/এম. টি























