ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

খালেদা জিয়ার মৃত্যুতে আমরা অভিভাবক হারিয়েছি-সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৪৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শত বছরেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মতো ব্যক্তিত্ববান নারীর জন্ম হবে না। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমরা অভিভাবক হারিয়েছি। আপসহীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক ছিলেন।

শুক্রবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় টাঙ্গাইলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহরের আশেকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগা মাঠে আয়োজিত দোয়া মাহফিলে বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি নেতা-কর্মীরা শুধু তাদের অভিভাবককেই হারায়নি। দেশের মানুষ তাদের ঐক্য আর ভরসার প্রতীককে হারিয়েছেন। শত বছরেরও তার এই শূন্যস্থান পূরণ সম্ভব নয়।

তিনি আরও বলেন, যারা বিনাচিকিৎসায় খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাদের নামও ইতিহাসে ঘৃণাভরে লেখা থাকবে। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপির এই নেতা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ প্রমুখ। ‎এছাড়াও বিএনপি’র অন্যন্য নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০২ জানুয়ারী  /এম. টি

নিউজটি শেয়ার করুন