ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা

ষড়যন্ত্র করে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঠেকানো যাবে না…সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:২১:০৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তাদের হত্যার বিচার আদালতে চলমান রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি মহল সেই নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন। ষড়যন্ত্র করে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঠেকানো যাবে না।

শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা অটো রিকশা, অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নে নিহতদের অনুদান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা অটো রিকশা, অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি দেশের জনপ্রিয় দল। করোনাকালীন সময়ে সকল শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শীতে শীতবস্ত্র দেয়া হয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে সকল শ্রেণী পেশার মানুষকে আরও বেশি সহযোগিতা করা হবে।

জেলা অটো রিকশা, অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা বিএনপি নেতা আলী ইমাম তপনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সহ-সভাপতি শাহীন আকন্দ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

এম.কন্ঠ/ ০১ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন