ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না কবি আবদুল হাই শিকদার ছয় হাজার শিক্ষার্থী অংশ নিল ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষায় ঘাটাইলে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ  নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন কালিহাতীতে নারীর কোমরে মিলল ২০০ গ্রাম হেরোইন টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

কালিহাতীতে জাতীয় ভোটার দিবস পালিত

সোহেল রানা, কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১০:৫০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪

“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।

শনিবার (২ মার্চ) সকালে কালিহাতী নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।

পরে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে নির্বাচন অফিসের সামনে এসে শেষ হয়।

এসময় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, সহকারী নির্বাচন অফিসার মোঃ শেখ আশিকুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদা পারভেজ ও কালিহাতী নির্বাচন অফিসের অফিস সহকারী জাহিদুল ইসলাম।

এম.কন্ঠ/০২ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন