ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

টাঙ্গাইলে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছাত্রদল বাংলাদেশের গনতন্ত্র রক্ষায় অতন্ত্র প্রহরী…টুকু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:০২:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

oppo_2

জাতীয়তাবাদীদল বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালউদ্দিন টুকু বলেছেন, নব্বইয়ের স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত ছাত্রদল বাংলাদেশের গনতন্ত্র রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে। ফ্যাসিষ্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী শাহাদতবরণ করেছেন। আর আন্দোলনের মুল দায়িত্ব পালন করেছে বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার দুপুরে টাঙ্গাইল জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে লাভ হবেনা। ছাত্রদল সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এর জন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি।

টাঙ্গাইলে দীর্ঘ ১৭ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার দুপুরে স্থানীয় শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সভায় জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজিন আহমেদ টিটো, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন প্রমুখ। এসময় জেলার উপজেলাগুলো থেকে আসা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০৫ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন