ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

টাঙ্গাইল টাইগার্সের কাছে ২২ রানে ঢাকার বগুড়া সিটি একাডেমী পরাজিত

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ১১:৫৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

রাজধানী ঢাকা মিরপুরের বগুড়া সিটি একাডেমীর সাথে প্রীতি ক্রিকেট ম্যাচে টাঙ্গাইল টাইগার্স একাডেমী ২২ রানে জয়ী হয়েছে।

শনিবার(৪ জানুয়ারী) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ২দিনের দুটি প্রীতি ক্রিকেট ম্যাচের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।

সকালে টস জয়ী টাঙ্গাইল টাইগার্স একাডেমী প্রথমে ব্যাটিং করে আবহাওয়া জনিত কারনে ওভার কার্টেল করে নির্ধারিত ৩৫ ওভারে ৭ উইকেটে ২১৬ রান করে। দলের পক্ষে সিয়াম সর্বোচ্চ ৭৯ রান করে।

এছাড়া শাহেদ ২৫, ফিরোজ ২১, চয়ন ১৯ ও শান্ত ১৩ রান করে। বোলিংয়ে বগুড়া সিটি একাডেমীর পক্ষে ইমরান ২টি এবং প্রীতম,আতিক, নাঈম ১টি করে উইকেট দখল করে। জবাবে বগুড়া সিটি একাডেমী ৩৫ ওভারে ৯ উইকেটে ১৯৪ রান করলে ২২ রানে পরাজিত হয়।

দলের পক্ষে রিমন সর্বোচ্চ ৬৬ রান করে এছাড়া জুনায়েত ৪১ ও মারুফ ১৬ রান করে। বোলিংয়ে বিজয়ী টাঙ্গাইল টাইগার্সের পক্ষে সিয়াম ৩টি উইকেট দখল করে। ব্যাটিংয়ে ৭৯ ও বোলিংয়ে ৩টি উইকেট নিয়ে সিয়াম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

ঢাকার বগুড়া সিটি একাডেমীর খেলোয়াড়বৃন্দরা হলেন, জুনায়েদ(অধিনায়ক), মারুফ, সিয়াম, আতিক, নাঈম, প্রীতম, ইমরান, রাজ্জাক, ইকবাল, রনি, রিমন, হৃদয় ও মেহেদী। ৫ জানুয়ারী একই মাঠে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এম.কন্ঠ/ ০৪ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন