বিএনপি গন মানুষের দল এবং গনতান্ত্রিক দল… সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভোমত্ব বিএনপির কাছে নিরাপদ। বিএনপি গন মানুষের দল, গনতান্ত্রিক দল, যে কয়েক বার বিএনপি নির্বাচন করেছে জনসাধারণ ততোবারই বিএনপিকে নির্বাচিত করেছে।
টুকু বলেন, দাইন্যার ফারুক হত্যায় খালেদা জিয়া, তারেক জিয়া এই দুইজনের এই পরিবারের প্রতি আলাদা একটা মায়া আছে। এই পরিবারের প্রতি খোজ খবর নিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে প্রধান মন্ত্রী হবে দেশ নায়ক তারেক রহমান। নিহত ফারুকের ছোট ভাই লাবুর আশা পুরন হবেই। তার ভাই হত্যার বিচার হবেই এবং এই পরিবারকে আমি দেখবাল করবো। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান প্রত্যেক ঈদে আমি তার পরিবারকে ঈদসামগ্রী পাঠিয়ে দিয়েছি।

শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলা দাইন্যা হাই স্কুল মাঠে রফিকুল ইসলাম ফারুক এর ১১তম মৃত্যু বাষির্কী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বিএনপি থাবে আল্লাাহর রহমতে। বিএনপি গনতন্ত্রের পক্ষের দল, আমরা বুক ফুলিয়ে বলতে পারি গনতন্ত্র কখনই হরন করি নাই। বেগম খালেদা জিয়া নয় বছর আন্দোলন করে আজকে যে সংসদিয় গণতন্ত্র, সেই গণতন্ত্র দিয়েছে দেশ নেত্রী খালেদা জিয়া। আমাদের নেতা তারেক রহমান ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছেন। আমাদের নেতাকি আপোষ করেছেন। ২৪ সালে একটি নির্বাচন হয়েছে অনেকেই ক্ষমতার লোভে হালুয়া রুটির ভাগা ভাগির সেই নির্বাচনে অনেকেই বলেছে বানরের পিঠা ভাগা ভাগির নির্বাচন। সেই ভাগা ভাগির নির্বাচনে জনগণ কি ভোট দিয়েছে দেয় নাই। আজকে দেখেন আওয়ামী লীগের টাঙ্গাইলে কতজন সন্ত্রাসী রয়েছে যেমন আজাদ, মুরাদ, রানা, বাপ্পি, মিরন, সোহেল গং। আজকে দেখেন বিএনপিতে একটিও সন্ত্রাসী বের করতে পারবেন কিনা। পারবেন না, বিএনপিতে একটিও সন্ত্রাসী নেই।
স্মরণ সভায় রফিকুল ইসলাম ফারুক স্মৃতি সংসদের সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাতিত্বে ও দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাভলু মিয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম, সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক খান, জেলা শ্রমিকদলর সাধারণ সম্পাদক একে এম মনিরুল ইসলাম মনির প্রমুখ। এতে প্রায় দুই সহশ্রাধিক নেতা কর্মীরা অংশ নেয়।
এম.কন্ঠ/ ২০ ডিসেম্বর /এম.টি



















