ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী ক্রীড়াবান্ধব দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই-ক্রীড়া প্রতিমন্ত্রী বাসাইলে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা ঘাটাইল জুয়ার আসর থেকে ১১ জুয়ারু আটক

কালিহাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ড্রেজার মেশিন জব্দ

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০২:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

oplus_0

টাঙ্গাইলের কালিহাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪ টি শ্যালো ইঞ্জিন চালিত ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভিয়াইল বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান, উপজেলার পারখী ইউনিয়নের ভিয়াইল বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার জব্দ করা হয়৷ এলাকাবাসী কয়েকদিন ধরে উক্ত এলাকায় ড্রেজার চালানোয় ক্ষয়ক্ষতি হচ্ছে বলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করে। সেই অভিযোগের প্রেক্ষিতে রোববার এই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ৩০ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন