ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন গোপালপুরের যমজ দুই ভাইয়ের এইচএসসিতে জিপিএ-৫ টাঙ্গাইলে অভিযুক্ত ধর্ষক বিপ্লবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কালিহাতীতে জাতীয় যুব দিবস উদযাপন গোপালপুরে দুই মাথা, চার হাত-পা নিয়ে শিশুর জন্ম টাঙ্গাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা চেষ্টা, অভিযুক্ত বিপ্লব গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় সদরে সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল প্রথম সেতু’র নির্বাহী পরিচালক প্রয়াত মির্জা সাহাদত হোসেনের জন্মদিন পালিত শতবর্ষ পেরিয়েও প্রাসঙ্গিক “সুলতানা স্বপ্ন”: টাঙ্গাইলে পাঠ প্রতিক্রিয়া ও বই বিতরণ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন 

সোমবার টাঙ্গাইলে আসছেন জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৪২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

সোমবার টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যোনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

এ উপলক্ষে সকল প্রস্ততি সম্পন্ন করেছে জেলা জামায়াত। রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ এ জন্য জানান।

জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ বলেন, সোমবার বিকেল ৩টার দিকে পৌর উদ্যোনের মুক্ত মঞ্চে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই সভায় জেলাবাসীকে উপস্থিত থাকার জন্য আহবান জানান তিনি। একই সাথে সকল সাংবাদিকদের মত বিনিময় সভার সংবাদ সংগ্রহ করার অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ১৫ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন