ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাতা কার্ড বাবদ টাকা নি‌লে জনপ্রতি‌নি‌ধি‌দের বিরু‌দ্ধে ব‌্যবস্থা নেয়া হ‌বে…দীপু মনি এমপি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিরুদ্ধে যদি ভাতা কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা এই ধরনের অনৈতিক কাজে লিপ্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে মন্ত্রণালয় ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনি বলেছেন,

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে কুমুদিনী কমপ্লেক্সে প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং ভারতের কেরালার প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ মেডিসিনের যৌথ উদ্যোগে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে যোগ‌ দি‌য়ে তি‌নি এসব কথা ব‌লেন।

সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনি বলেন, ইদানীং দেখা যাচ্ছে ভাতার সিম অনেকে হাতিয়ে নেয়। একটি চক্র গড়ে উঠেছে যারা রকেট, নগদ ও বিকাশের মাধ্যমে পিন কোড নিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। এই চক্রের বিরুদ্ধেও মন্ত্রনালয় ব্যবস্থা নিচ্ছে।

ঝিনাইদহয়ের এমপি আনোয়ারুল ইসলাম আজিম আনার বিষয়ে বলেন, আমাদের একজন জনপ্রিয় সংসদকে হারালাম। ভারতীয় পুলিশ ও বাংলাদেশ পুলিশ আসামীদেরকে আটক করেছে। আশা করছি খুব দ্রুত মূল ঘটনা জানা যাবে।

এসময় উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা,পরিচালক প্রতীভা মুৎশুদ্দি, শ্রীমতি সাহা, শম্পা সাহা,কুমুদিনী হাসাপতালের পরিচালক ড. প্রদীপ কুমার সাহা প্রমুখ।

‘কমপ্যাশিয়নেট কুমুদিনী’ নামে একটি কমিউনিটি ভিত্তিক উদ্যোগ চালু হয়। এর মাধ্যমে অক্ষম ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের প্যালিয়েটিভের বিষয়ে শিক্ষা দেওয়া হবে।

এম.কন্ঠ/ ২৩ মে /এম.টি

নিউজটি শেয়ার করুন