ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা

কালিহাতীতে কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২

তারেক আহমেদ :
প্রকাশ: ০৭:০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সুজন (৩০) নামে ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৫ টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের কালিহাতীর সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত চালক সুজনের পিতা নাম মজিবর পাওয়া গেলেও ঠিকানা পাওয়া যায়নি ও আহতদের নামপ‌রিচয় পাওয়া যায়‌নি বলে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার এসআই লিটন মিয়া জানিয়েছেন।

দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িক প‌রিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের চার কি‌লো‌মিটার এলাকায় যানজটের সৃ‌ষ্টি হয়। ফলে উত্তরবঙ্গ ও ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনগু‌লো এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ব্যবহার না করে এলেঙ্গা-ভুঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চ‌লিক সড়ক ব্যবহার করে।

এছাড়া দুর্ঘটনার পরই ক্ষ‌তিগ্রস্ত দুটি যানবাহন উদ্ধার কার্যক্রম শুরু করে পু‌লিশ। গা‌ড়ি দুটি সড়ক থেকে সরানোর পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার এসআই লিটন মিয়া জানান, ঢাকাগামী ট্রাকের সঙ্গে উত্তরবঙ্গগামী কাভার্ডভ্যানের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ বাঁধে। এতে ট্রাকের চালক মারা যায়। এছাড়া কাভার্ডভ্যানের চালকসহ আরো দুইজন গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শে‌ষে ট্রাকচালকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এম.কন্ঠ/ ০৭ মে /এম.টি

নিউজটি শেয়ার করুন