ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা

কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০২:০২:০২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪

আসন্ন টাঙ্গাইলের কালিহাতী ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন সহ মোট ১১ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২১ এপ্রিল) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী বরাবরে এ মনোনয়ন পত্র জমা দেন তাঁরা।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ৪ জন। তাঁরা হলেন – উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আনছার আলী, বর্তমান সংসদ সদস্যের ভাই এস এ এম সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা ও বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসমত আলী।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৫ জন। তাঁরা হলেন – উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান। এছাড়াও এই পদে মো. আব্দুল্যাহ সরকার, মোঃ আব্দুল বারেক, মো. মাহমুদুল হাসান দীপুল ও জমীর উদ্দিন আমেরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ২জন। তাঁরা হলেন – উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রীনা পাড়ভীন ও উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা খাতুন বৃষ্টি।

উল্লেখ্য, গত ২ এপ্রিল দ্বিতীয় ধাপের ১৬১টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। সেই আলোকে এ উপজেলায় ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এছাড়াও যাচাই-বাছাই ২৩ই এপ্রিল। আর এই যাচাই-বাছাইয়ে যারা বাদ পরবেন তাঁরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে আগামী ২ মে এবং ভোট গ্রহণ হবে আগামী ২১ মে।

এম.কন্ঠ/ ২১ এপ্রিল/এম.টি

নিউজটি শেয়ার করুন