ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন টাঙ্গাইলে নতুন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল, ফ্যাসিস্টদের প্রতিহতের হুঁশিয়ারি টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ বাসাইলে হানাদার মুক্ত দিবস উদযাপন দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণই রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু পিপি রিপনের উদ্যোগে তারেক রহমানের ৬২ তম জন্মবার্ষিকী পালন খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভ

ঘাটাইলে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ১০:০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দিঘলকান্দি ইউনিয়নের মাইজবাড়ি এলাকায় ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বাংলা ড্রেজার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২২ নভেম্বর) রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাইজবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস নুরী তাসমিন উর্মি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী।

ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজার পরিচালনাকারীরা পালিয়ে যায়। এ সময় বাংলা ড্রেজার ধ্বংস করে বালু উত্তোলনের পাইপগুলোও ভেঙে ফেলা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস নুরী তাসমিন উর্মি জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর পরিবেশ ও আশপাশের এলাকার ক্ষতির আশঙ্কা তৈরি হয়।

এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা ড্রেজারটি ধ্বংস করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ২৩ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন