ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, জনবল বাড়ানোর আশ্বাস

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ১২:৩৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকট রয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. এস এম মাহবুবুল আলম।

বুধবার (৪ নভেম্বর) সকালে হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ, পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ড, চিকিৎসকদের কক্ষ, পরীক্ষা-নিরীক্ষার বিভাগ ও রান্নাঘর ঘুরে দেখেন। এ সময় ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, খাবারের মান ও চিকিৎসকদের আচরণ সম্পর্কে খোঁজ নেন।

সিভিল সার্জন হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করা এবং কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, খাবারের মান, চিকিৎসকদের আচরণ ও ওষুধ সরবরাহ সম্পর্কে সন্তোষজনক মতামত পাওয়া গেছে। তবে কয়েকজন চিকিৎসকের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্তি থাকলেও তাঁরা ঢাকায় কর্মরত রয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁদের কর্মস্থলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রিতম সরকারসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০৪ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন