ঢাকা ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে মন্ডপে মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১১:০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে দুর্গাপুজা। মন্ডপে মন্ডপে সকাল থেকে রাত পর্যন্ত চলছে সনাতন ধর্মাবলম্বীদের আরাধনা। আইনশৃঙ্খলা বাহিনীর করা নজরদারির কারনে এ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সোমবার দুর্গপুজা অষ্টমী ও কুমারি পুজা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলায় এবার ১ হাজার ৩ শত ৪৮ টি মন্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। গত বছরের চেয়ে এবার ১শত ৯ টি পুজামন্ডপ বৃদ্ধি পেয়েছে।

পুজামন্ডপে পুলিশের পাশাপাশি নিরাপত্তা ও আইনশৃঙ্খলারক্ষায় ৮ হাজার ৩ শত ৬৮ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন রয়েছে। এবার ১৪০টি অধিক গুরুত্বপূর্ন, ৪ শত ৩৫ টি গুরুত্বপূর্ন ও ৭ শত ৭৩ টি সাধারণ পুজামন্ডপ রয়েছে।

টাঙ্গাইল আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলাম সোমবার কালিহাতী, ঘাটাইল, ভূঞাপুর, গোপালপুর উপজেলাসহ শহরের কয়েকটি পুজামন্ডপ পরিদর্শন করেন। তিনি পরিদর্শনকালে আনসার ও ভিডিপি সদস্যদের নিষ্ঠার সাথে ও করা নিরাপত্তা দেওয়ার আহবান জানান।

এম.কন্ঠ/ ১৯ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন