ঢাকা ০৮:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত কালিহাতীতে প্রতিবেশীর দ্বন্দ্বে রাস্তা বন্ধ: ভাংচুর করে রাস্তা বের করে লাশ দাফন টাঙ্গাইলে জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালি ও আলোচনা সভা টাঙ্গাইলে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে বিশ্ব ডিম দিবস উদযাপন টাঙ্গাইলে স্বরস্রোত একাডেমীর আবৃত্তি প্রতিযোগিতা ঘাটাইলে ট্রাকচাপায় সুইডেন প্রবাসী নিহত কিছু দুষ্ট লোক সরকারকে বিব্রত করার জন্য অপকৌশল ও অপতৎপরতা চালাচ্ছে-প্রতিমন্ত্রী শরীফুল আলম মিথ্যা ভাংচুরের অভিযোগে কালিহাতীতে সংবাদ সম্মেলন নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে-প্রতিমন্ত্রী শরীফুল আলম

টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা–২০২৬-এর ফাইনাল রাউন্ড।

সোমবার (১২ অক্টোবর) সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের আয়োজনে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়। অন্যদিকে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাইসা জামান।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পক্ষ দল হিসেবে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষ দল হিসেবে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। এবারের বিতর্কের বিষয় ছিল “পারিবারিক অসচেতনতাই মাদকাসক্তির মূল কারণ”।

বিষয়টির পক্ষে-বিপক্ষে দুই দলের শিক্ষার্থীরা যুক্তি, তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে। প্রাণবন্ত যুক্তিতর্কে শিক্ষার্থীদের উপস্থিত বুদ্ধি, বক্তব্য উপস্থাপনের দক্ষতা এবং বিষয়ভিত্তিক জ্ঞানের পরিচয় পাওয়া যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের উপদেষ্টা মাহমুদুল হক সানু। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি শাহীন সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের ভলান্টিয়ার কো-অর্ডিনেটর নুসরাত খন্দকার।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় আবৃত্তি শিল্পী, প্রশিক্ষক ও উপস্থাপক এবং সরকারি সা’দত কলেজ ডিবেটিং ক্লাব ও শিল্পলোকের সাবেক সভাপতি আরিফ আহমেদ এবং কবি ও কথাসাহিত্যিক, কুমুদিনী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেখা আক্তার। তাঁরা প্রতিযোগীদের যুক্তির প্রাসঙ্গিকতা, বক্তব্যের গঠন, বিষয়বস্তুর বিশ্লেষণ, বাচনভঙ্গি ও উপস্থাপনার দক্ষতাসহ বিভিন্ন মানদণ্ডে মূল্যায়ন করেন।

প্রতিযোগিতা শেষে উভয় দলের দলনেতা তাঁদের বক্তব্যে বিতর্কের অভিজ্ঞতা, প্রস্তুতি এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের তাৎপর্য তুলে ধরেন। তাঁরা যুক্তিনির্ভর চর্চার মাধ্যমে নিজেদের চিন্তা ও বক্তব্য প্রকাশের দক্ষতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি প্রতিপক্ষ দলের সঙ্গে গঠনমূলক প্রতিযোগিতার অভিজ্ঞতাকে শিক্ষণীয় হিসেবে উল্লেখ করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, যুক্তিবোধ ও সহনশীল মনোভাব গড়ে তোলার পাশাপাশি সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে বিতর্কচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদকাসক্তির মতো একটি গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়কে কেন্দ্র করে এ আয়োজন শিক্ষার্থীদের পরিবার, সমাজ ও ব্যক্তিগত দায়িত্ব সম্পর্কে চিন্তা করার সুযোগ তৈরি করেছে।

অনুষ্ঠান শেষে বিজয়ী দল পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের হাতে চ্যাম্পিয়ন ট্রফি, বিন্দুবাসিনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর হাতে রানার্স আপ ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়।

একই সঙ্গে শ্রেষ্ঠ বক্তা রাইসা জামানকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের সভাপতি শাহিন সরকার ।

এম.কন্ঠ/ ১২ অক্টোবর ২০২৬/এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন