টাঙ্গাইলে জাতীয় কন্যা শিশু দিবসে র্যালি ও আলোচনা সভা
র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টাঙ্গাইলে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। সোমবার জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম মিঞার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়কঅধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসেন।
এ সময় টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন শেখ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া ১২ কন্যা শিশুর মাঝে ক্রেস্ট তুলে দেয়া হয়।
এম.কন্ঠ/ ১২ অক্টোবর ২০২৬/এম. টি




















