টাঙ্গাইলে বিশ্ব ডিম দিবস উদযাপন
“ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বিশ্ব ডিম দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
শুক্রবার এ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা এবং সরকারি শিশু পরিবার (বালিকা) শিশুদের নিয়ে ডিম দিবসের গুরুত্ব ও পুষ্টিগুণবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিশুদের মধ্যে ডিম খাওয়ানো হয়।
র্যালি শেষে জেলা প্রাণিসম্পদ দপ্তরের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ উসমান গনির সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় জেলা ট্রেনিং অফিসার ডা. মো. শহীদুল আলম, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের, উপপরিচালক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উম্মে ছালিমা সুমা, ও খামারিরা।
সভায় বক্তরা ডিমের পুষ্টিগুণ, মানবদেহের সুস্থতা ও শারীরিক বিকাশে ডিমের ভূমিকা তুলে ধরে দৈনন্দিন খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ এবং জনসাধারণের মধ্যে ডিম খাওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এম.কন্ঠ/ ১২ অক্টোবর ২০২৬/এম. টি




















