ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে দলবদ্ধ ধর্ষনের দায়ে ২ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা টাঙ্গাইলে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের মতবিনিময় সভা কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নারীর অনশন গোপালপুরের জয় হত্যা: ডিমলায় মাটির নিচে মিলল মরদেহ দেলদুয়ারে প্রায় আট মাস পর এক নাবালিকা উদ্ধার টাঙ্গাইলে স্ত্রী সন্তানকে পুড়িয়ে মারার চেষ্টা, স্বামীর যাবজ্জীবন কারামুক্ত হলেন প্রতিমন্ত্রীর এপিএস মোকলেস, ফুলের মালায় বরণ টাঙ্গাইলে বৃদ্ধাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১

কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নারীর অনশন

তারেক আহমেদ :
প্রকাশ: ০১:০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে ৪ সন্তানের জনক পরকীয়া প্রেমিক মমির আলীর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী শাহিদা (৪০)।

মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত কালিহাতীর কোকডহড়া ইউনিয়নের সাভার গ্রামে পরকিয়া প্রেমিক ৪ সন্তানের জনক মমির আলীর বাড়িতে অনশন করছেন ওই প্রবাসী স্ত্রী। এ নিয়ে এলাকায় মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত মমির আলী গা ঢাকা দিয়েছেন।

অভিযুক্ত পরকিয়া প্রেমিক মমির আলী কালিহাতীর কোকডহড়া ইউনিয়নের সাভার গ্রামের নুরু মিয়ার ছেলে। তিনি মাছ বিক্রিতা।

প্রেমিকা শাহিদা কালিহাতীর সাভার গ্রামের সৌদি প্রবাসী জুলহাসের স্ত্রী।

ভুক্তভোগী নারী জানান, প্রায় দেড় বছর ধরে মমির আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের প্রলোভনে একাধিকবার আমাদের শারীরিক সম্পর্ক হয়। পরে এ সম্পর্কের কথা জেনে স্বামী আমাকে তালাক দেয়। কোনো উপায়ন্তর না দেখে বিয়ের দাবিতে অনশন করছি। এখন বিয়ে না করা পর্যন্ত আমি এই বাড়ি ছাড়বো না। এদিকে তিন সন্তানের জননী অনশন করার পর থেকে অভিযুক্ত মমির আলী বাড়ি থেকে পালিয়েছে। এ সময় প্রেমিকের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।

এ বিষয়ে অভিযুক্ত পরকিয়া প্রেমিক মমির আলী পলাতক থাকায় এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কোকডহড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে সমাধানের চেষ্টা চলছে।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ ঘটনায় কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম.কন্ঠ/ ০৭ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন