গোড়াই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সোহেলের মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সোহেলুর রহমান সোহেল মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রোববার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর।
তিনি ইতিপূর্বে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সাবেক জেলা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকাল ১০ টায় বাসাইলের টেংগুরিয়াপাড়া গ্রামের মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সাবেক সভাপতি সোরহাব আলী গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা এবং মহরুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
এম.কন্ঠ/ ০৫ অক্টোবর ২০২৬/এম. টি


























