ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ১২:১৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয় ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, ঘাটাইল উপজেলা শাখার যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মিজ নুরী তাসমিন উর্মি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

এ সময় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, ঘাটাইল উপজেলা শাখার সভাপতি হাসান আলী মিঞা, সাধারণ সম্পাদক অধ্যাপক অধীর চন্দ্র সাহা, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মতিয়ুর রহমান খানসহ সংগঠনের সদস্য ও প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

র‌্যালিতে প্রবীণদের অধিকার, মর্যাদা, সুস্থতা ও নিরাপদ জীবন নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। পরে আলোচনা সভায় প্রবীণদের সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পারিবারিক মর্যাদা নিশ্চিত করার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানোর পাশাপাশি জীবনের শেষ পর্যায়ে তাদের প্রতি সম্মান, যত্ন ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।

এম.কন্ঠ/ ০১ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন