ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু
টাঙ্গাইলের ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ার মাহমুদ (৪৫) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টায় উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের টেপিমদন এলাকায় এ ঘটে।
নিহত ইয়ার মাহমুদ (ভুট্টো) উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের টেপিমদন এলাকার শুকুর মাহমুদের ছেলে। তিনি পেশায় একজন অটো চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইয়ার মাহমুদসহ টেপিমদন গ্রামের জাহাঙ্গীর, তোফাজ্জল, জামির হোসেন স্থানীয় বাসিন্দা খালেক খান এর চৌচালা টিনসেট ঘর ভাড়া নিয়ে নিয়মিত অটো চার্জ দিয়ে আসতেছিল। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার সময় ইয়ার মাহমুদ প্রতিদিনের ন্যায় অটো চালানো শেষে উক্ত ঘরে অটো চার্জে লাগিয়ে খাবার খাওয়ার জন্য নিজ বাড়ীতে যায়। রাতের খাবার শেষে রাত ১২ টার সময় অটো চার্জ হইতেছে কিনা তা দেখার জন্য ঐ ঘরে প্রবেশ করে অটো গাড়ীতে হাত দেওয়ার সাথে সাথে বৈদ্যুতিক সংস্পর্শে আটকে ধরে। এ সময় ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে বৈদ্যুতিক তার (সংযোগ) বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে গুরুত্বর অবস্থায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটো চালকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এম.কন্ঠ/ ২৪ সেপ্টেম্বর ২০২৬/এম. টি


























