কালিহাতীতে যুগান্তরের সাংবাদিক তারেক আহমেদ সড়ক দুর্ঘটনায় আহত
টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় যুগান্তরের উপজেলা প্রতিনিধি তারেক আহমেদ গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারেক আহমেদ দীর্ঘদিন যাবত যুগান্তরের কালিহাতী উপজেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
তারেক আহমরদ জানান, তিনি বৃহস্পতিবার পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাংড়া এলাকায় পৌঁছলে ব্যাটারি চালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি পরে গিয়ে তার বাম হাতের কব্জির উপরে ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে এলেঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।
পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে উন্নত চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়। শনিবার তার যাবতীয় পরিক্ষা নিরিক্ষা শেষে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসক।
এম.কন্ঠ/ ১৯ সেপ্টেম্বর ২০২৬/এম. টি





















