ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. ওসমান গনি গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর সামগ্রী বিতরণ আনসার বাহিনী জননিরাপত্তায় কাজ করে যাচ্ছে-মো. আসাদুজ্জামান গণী ঘাটাইলে নিখোঁজের তিনদিন পর গৃহবধুর লাশ উদ্ধার কালিহাতীতে ২১৬ বস্তা সরকারি চাল গেল ব্যবসায়ীর গুদামে বাসাইলে নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির দায়িত্ব গ্রহন লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড কালিহাতীতে আগস্টজুড়ে ইউএনওর অভিযান, ৪৯ জনের কারাদণ্ড গোপালপুরে ক্লাস চলাকালে দুই শিক্ষার্থীকে মারধর

ঘাটাইলে নিখোঁজের তিনদিন পর গৃহবধুর লাশ উদ্ধার

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের তিনদিন পর ধলাপাড়া বংশাই নদী থেকে নুরুন্নাহার আক্তার স্বপ্না (৪৮) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলার গাংগাইর কদমতলী মিনজুল এর বাড়ীর পাশে বংশাই নদী থেকে তার ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

নিহত নুরুন্নাহার আক্তার স্বপ্না (৪৮) উপজেলার বড়মেধা গ্রামের বাসিন্দা ও আকন্দের বাইদ মাদ্রাসার সুপার সৈয়দ মোস্থফা বারেক এর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার (১২ সেপ্টেম্বর) নিজ বাড়ী হতে বাজারে ঔষধ আনতে বাজারে যাওয়ার সময় সরিষা আটা এলাকা থেকে নিখোঁজ হয়। পরে এ বিষয়ে নিহতের স্বামী সৈয়দ মোস্থফা বারেক ১৩ সেপ্টেম্বর, রবিবার ঘাটাইল থানায় একটি জিডি করেছিলেন। আজ মঙ্গলবার সকালে গাংগাইর কদমতলী দক্ষিনপাড়া মিনজুল এর বাড়ীর পাশে বংশাই নদীতে তার ভাসমান লাশ দেখতে পায় নিহতের পরিবার ও স্থানীয়রা। পরে ঘাটাইল থানায় সংবাদ দিলে ধলাপাড়া পুলিশ ফাড়ির এসআই মোঃ মোশারফ হোসেন সংগীয় ফোর্স সহ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) মো. মোকছেদুর রহমান জানান, লাশ উদ্ধারকরে সুরতহাল রিপোর্টের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত কারন জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম.কন্ঠ/ ১৫ সেপ্টেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন