ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদর ফাইনালে কালিহাতীতে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ বাসাইলে সুন্দরী খালের পুনঃখননের কাজ বন্ধ, ফেরত গেলো সোয়া কোটি টাকা মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়, ধরিয়ে দেওয়ার আহবান এমপি মতিনের টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচার রোধে শীর্ষক আলোচনা সভা বাংলাদেশ মানবাধিকার কর্মী সুরক্ষা আইন খসড়া প্রণয়নের সভা গোপালপুরে ওএমআর শিট হারানোর ঘটনায় পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ককে অব্যাহতি ঘাটাইলে আনেহলা ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন সখীপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, অপরজনের ৫ বছরের কারাদণ্ড ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার ধ্বংশ

মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়, ধরিয়ে দেওয়ার আহবান এমপি মতিনের

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

??????????????

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন কালিহাতীবাসীর প্রতি মাদকবিরোধী অবস্থান জোরদারের আহবান জানিয়ে বলেছেন “আপনারা কেউ কোনো মাদক ব্যবসায়ী বা মাদকাসক্ত ব্যক্তিকে কখনো সাপোর্ট দেবেন না। তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। মাদকের ব্যাপারে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার।”

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কালিহাতী স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক সারাদেশের সংসদ সদস্যদের জন্য বরাদ্দ উপজেলা পরিষদে স্থাপিত পরিদর্শন কক্ষ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এমপি মতিন বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

নিজের কার্যালয় প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, “এখন থেকে আমি যেদিন আমার নির্বাচনী এলাকায় অবস্থান করব, সেদিন এই অফিসে বসব। কালিহাতীর মানুষ তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা সরাসরি আমাকে জানাতে পারবেন। এখন থেকে এই ঠিকানায় মানুষ আমাকে নিয়মিত পাবেন।”

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা এবং এলাকার উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি তদারকির পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানে এই কার্যালয় কার্যকর ভূমিকা পালন করবে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ২৮ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন