ঢাকা ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল, ফ্যাসিস্টদের প্রতিহতের হুঁশিয়ারি টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ বাসাইলে হানাদার মুক্ত দিবস উদযাপন দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণই রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু পিপি রিপনের উদ্যোগে তারেক রহমানের ৬২ তম জন্মবার্ষিকী পালন খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভ কালিহাতীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ঘাটাইলে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

মির্জাপুরে নদীতে ভেসে উঠেছে অজ্ঞাত ব্যক্তির লাশ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৫৮:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে এক অজ্ঞাত ব্যক্তির লাশটি ভেসে উঠেছে। সোমবার (৬ জুলাই) বিকেল পৌনে তিনটার দিকে উপজেলার বংশাই নদীর ওপর নির্মিত ‘আলহাজ্ব একাব্বর হোসেন সেতুর নিচে লাশটি ভাসতে থাকতে দেখেন এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সেতুর নিচ দিয়ে লাশটি ভেসে যেতে দেখে এলাকাবাসী ভিড় জমান। লাশটির চারপাশে কয়েকটি কাক দেখে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। মরদেহটি কোনো মধ্যবয়সী পুরুষ ব্যক্তির। উজান থেকে স্রোতে ভেসে আসা লাশটির দু-তিন দিন আগে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পানিতে পচে ফুলে ওঠায় মরদেহটি ভেসে উঠেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকে ধারণা করছেন, কোনো দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর আলামত নষ্ট করতে লাশটি নদীতে ফেলে দিয়েছে।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেয়েছে। লাশের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এম.কন্ঠ/ ০৬  জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন