ঢাকা ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৯:৩৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

???????

টাঙ্গাইলের কালিহাতীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে রোপা আমন, মরিচ, শাক-সবজি আবাদ ও ফলজ-বনজ গাছের চারা রোপণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহর আলী, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এনামুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুন নাঈমসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন জানান, এ কর্মসূচির আওতায় ১ হাজার ৩৬০ জন কৃষকের মাঝে উফশী রোপা আমন ধানের বীজ ও সার, ৯০০ জন কৃষকের মাঝে মাঠে চাষযোগ্য শাক-সবজির বীজ ও সার, ৫০ জন কৃষকের মাঝে হাইব্রিড মরিচের বীজ এবং ৫৬৫ জন কৃষকের মাঝে ফলজ ও বনজ গাছের চারা এবং জৈব সার বিতরণ করা হবে।

এম.কন্ঠ/ ৩০ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন