ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

তারেক আহমেদ :
প্রকাশ: ০২:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা পর মঈন নামের এক নবম শ্রেণীর স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের গরিলাবাড়ি এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে।

নিহত মঈন (১৫) মাগুরার কাশিনাথপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে। সে টাঙ্গাইল সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১ টার দিকে ৮ জন বন্ধু যমুনা নদীর তীরে ঘুরতে যায়। এ সময় ৮ বন্ধু ফুটবল নিয়ে যমুনা নদীতে গোসল করতে নেমে স্রোতে ৮ জনের ৭ জন উপরে উঠতে পারলেও স্রোতে তলিয়ে যায় মঈন।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরিদল শুক্রবার সাড়ে ১২ টার দিকে উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান মেলেনি সন্ধ্যা ৭ টার দিকে স্থগিত করেন। পরে শনিবার নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান সময়ে বিকাল সাড়ে ৫ টার দিকে যমুনা নদী থেকে তার লাল উদ্ধার করা হয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তফা কামাল জানান, শুক্রবার সাড়ে ১২ থেকে উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা ৭ টায় স্থগিত করা হয়। শনিবার উদ্ধার অভিযান সময় বিকাল সাড়ে ৫ দিকে যমুনা নদী থেকে তার লাশ উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করি।

যমুনা নদীর পূর্ব পাড় নৌপুলিশ (ওসি) কালাম খান বলেন, যমুনা নদীতে গোসল করতে পানিতে ডুবে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।

এম.কন্ঠ/ ২৭ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন