ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সখীপুরের দুলাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

জিনিয়া বখশ্ :
প্রকাশ: ০২:২৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

টাঙ্গাইলে একটি হত্য মামলায় দুই সহোদর ভাইসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এ রায় দেন। সেই সাথে দন্ডিতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

দণ্ডিতরা হলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া দক্ষিন পাড়া গ্রামের হায়দার আলী সিকদারের ছেলে মো. রওশন আলী (৫৬) ও মো. মোস্তাক (৪৭) এবং একই গ্রামের আমজাদ আলীর ছেলে আবুল কাশেম (৬৭)।

মামলায় আরো ১১ জন আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের বেকসুর খালাসের আদেশ দিয়েছেন আদালত।
খালাসপ্রাপ্তরা হচ্ছেন আব্দুল গফুর, আব্দুস সালাম, দেলোয়ার হোসেন, লাল্টু মিয়া, মিন্টু মিয়া, লুৎফর রহমান, ফজলু মিয়া, আশরাফ, তমিজ উদ্দিন, সোহেল ও তুলা মিয়া। এদের সবার বাড়ি সখীপুরের কচুয়া দক্ষিন পাড়া গ্রামে।

টাঙ্গাইলের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) মো. শাহজাহান কবীর জানান, ২০০৯ সালের ৯ জুলাই দণ্ডিতরা সখীপুর উপজেলার কচুয়া দক্ষিন পাড়া গ্রামের আব্দুল ওহাব সিকদারের জমিতে ট্রাকটর নিয়ে চাষ করতে যান। জমিটি নিয়ে তাদের সাথে ওহাব সিকদারের বিরোধ চলছিল। ওহাব সিকদার ও তাঁর চাচাত ভাই হালচাষে বাঁধা দিতে গেলে তাদের উপর হামলা করে। এতে ওহাব সিকদারের চাচাত ভাই দুলাল হোসেন গুরুতর আহত হন। তাকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ওহাব সিকদার বাদি হয়ে সখীপুর থানায় ঘটনার দিনই মামলা দায়ের করেন।

দন্ডিত আসামি মো. মোস্তাক পলাতক রয়েছেন। অপর দুই দণ্ডিত রওশন আলী ও আবুর কাশেমকে কারাগারে পাঠানো হয়।

এম.কন্ঠ/ ২৫ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন