ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ বাসাইলে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী বাসাইলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী জনের মতবিনিময়  কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আশা এনজিওর মাঠকর্মী নিহত

কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০২:৩১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

oplus_0

টাঙ্গাইলের কালিহাতীতে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “ পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলা পরিষদ হল রুমে কালিহাতী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) সমর্থিত “পোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিব এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগ্রামের আওতায় এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি টাঙ্গাইলের উপপরিচালক কৃষিবিদ মো. আশেক পারভেজ।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারহানা মামুন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত উপপরিচালক (শস্য) রমজান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এনামুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুন নাঈম।

এসময় বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করতে নতুন প্রযুক্তির ব্যবহার, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। একই সঙ্গে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

পার্টনার কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কৃষি খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

এম.কন্ঠ/ ২৩ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন