ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ টাঙ্গাইলে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

গোপালপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০১:৪৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদ।

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় ইউএনও মঞ্জুরুল মোর্শেদ বলেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। উন্নয়ন কর্মকাণ্ড, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সরকারের বিভিন্ন সেবা জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা কামনা করেন।

সভায় গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকেরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে উপস্থিত সাংবাদিকেরা নবাগত ইউএনওর সফল কর্মজীবন এবং গোপালপুর উপজেলার সার্বিক উন্নয়ন কামনা করেন।

এম.কন্ঠ/ ২২ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন