ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দেলদুয়ার নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন বাসাইলে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে খামারি প্রশিক্ষণ তাপপ্রবাহে টাঙ্গাইলে রেড ক্রিসেন্টের উদ্যোগে ছাতা ও মাস্ক বিতরণ কালিহাতীতে রেল লাইনের পৃথক স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার কালিহাতীতে হাঁস-মুরগির বাচ্চা পেলেন নারীরা, স্বাবলম্বিতার বার্তা দিল ব্র্যাক প্রতি পাঁচজন শিশুর একজন প্রাথমিক শিক্ষা সম্পন্ন করতে পারে না-শরীফা হক বাসাইলে বিদ্যালয়ের গাছ বিক্রিতে অনিয়ম; বিএনপির ২ নেতাকে বহিষ্কার

কালিহাতীতে হাঁস-মুরগির বাচ্চা পেলেন নারীরা, স্বাবলম্বিতার বার্তা দিল ব্র্যাক

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৮:২৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

???????

“পুষ্টি, আয় ও অর্থনৈতিক নিরাপত্তা, হাঁস-মুরগি পালনে বাড়বে আস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে ব্র্যাকের নারী সদস্যদের মাঝে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল ১০ টায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর উদ্যোগে এবং কৃষি ও বীমা ইউনিটের সহযোগিতায় সেন্ট্রাল-১ ডিভিশনের টাঙ্গাইল-২ অঞ্চলের কালিহাতী এরিয়া অফিস, বলধী ও গোলাবাড়ি শাখায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় ৪০ জন নারী সদস্যের (এসএস ও লিড জেনারেশন) মধ্যে মোট ৪০০টি খাকি ক্যাম্পবেল জাতের হাঁসের বাচ্চা ও একদিন বয়সী মুরগির বাচ্চা বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সদস্যদের হাঁস-মুরগি পালন, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং খামার পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডাঃ সীমান্ত ভৌমিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন।

এ সময় তিনি বলেন, “পরিকল্পিতভাবে হাঁস-মুরগি পালন করা গেলে তা পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি নারীদের আয় বৃদ্ধির একটি কার্যকর মাধ্যম হতে পারে।”

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর এলাকা ব্যবস্থাপক মো. ফিরোজ শাহী, কৃষি ও বীমা ইউনিটের সম্প্রসারণ কর্মকর্তা মো. কাউছার আহমেদ এবং সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকবৃন্দ।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর এলাকা ব্যবস্থাপক মো. ফিরোজ শাহী বলেন, গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ব্র্যাক নিয়মিতভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। হাঁস-মুরগি পালনভিত্তিক এ কর্মসূচি সদস্যদের আয় বৃদ্ধি, পুষ্টি নিশ্চিতকরণ এবং পারিবারিক অর্থনৈতিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, সদস্যদের জীবনমান উন্নয়ন ও টেকসই জীবিকায়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ০৮ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন