ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ বাসাইলে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী বাসাইলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী জনের মতবিনিময়  কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আশা এনজিওর মাঠকর্মী নিহত টাঙ্গাইলে আনসার বাহিনীর বৃক্ষরোপন অভিযান

টাঙ্গাইলে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল টুর্নামেন্টের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৩২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় জাতীয় স্কুল ক্রিকেটে ২২ রানে সৃষ্টি একাডেমিক স্কুলকে হারিয়ে শুভ সূচনা করেছে।

বুধবার টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল টুর্নামেন্ট ২০২৫-২৬ উদ্বোধন হয়। খেলায় টস জয়ী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রথমে ব্যাটিং করে ৪৩.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৮১ রান করে। দলের পক্ষে সাকিব সর্বোচ্চ ৮৪ বলে ৫৯ রান করে। এছাড়া তায়েব ২৪ রান করে। বোলিংয়ে বিজিত সৃষ্টি একাডেমিক দলের রামিম ২৮ রানে ৩টি এবং কনক ও ইমরান ২টি করে উইকেট দখল করে।

জবাবে সৃষ্টি একাডেমিক ৩৫.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৫৯ রান ২২ রানে পরাজিত হয়। দলের পক্ষে কনক দাস ৫৬ বলে ৬৯ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের পক্ষে সাকিব ২৭ রানে ৬টি উইকেট দখল করে।এছাড়া শুভ ২১ রানে ২টি উইকেট দখল করে।

সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম।

এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক টাঙ্গাইল শাখার কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলার ক্রিকেট সহকারী কোচ ইসলাম খান ও জেলা আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ আজিজ তালুকদার বাপ্পী ও কোষাধ্যক্ষ মির্জা মাসুদুর রহমান খোকন।

টাঙ্গাইল শহরের ৪টি স্কুল এই টুর্নামেন্টে অংশগ্রহন করছে। স্কুলগুলো হলো ঐহিত্যবাহী বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়, বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ, সৃষ্টি একাডেমিক স্কুল এবং পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়।

এম.কন্ঠ/ ২৩ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন