ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে বিশ্ব পরিবেশ দিবসে আরোভিয়া সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি পালন ঘাটাইলে চাঞ্চল্যকর যুবদল নেতা হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৫ টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি বেনজীর আহমেদ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ২২ ঘন্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক কালিহাতীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি গোপালপুর-ভূঞাপুরে দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা কালিহাতীতে মাদক সম্রাট মামুন এখনো ধরাছোঁয়ার বাইরে গোপালপুরে শ্মশানঘাটে মিলল যমজ নবজাতকের মরদেহ ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল নেতার লাশ উদ্ধার, আটক ৫ টাঙ্গাইলে অটোচালকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

হাইকোর্টের আদেশে নাগরপুরে দুই ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আইনি প্রক্রিয়া শেষে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপদে পুনর্বহাল হয়েছেন। হাইকোর্ট বিভাগের নির্দেশনার আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বুধবার সকালে তারা নিজ নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন।

পুনর্বহাল হওয়া চেয়ারম্যানরা হলেন নাগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত আলী ও বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন। হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ২৮৬৩/২৬-এর আদেশ অনুযায়ী তাদের স্বপদে বহাল করা হয়। একই সঙ্গে পূর্বে জারি করা প্রশাসক নিয়োগের আদেশ পরবর্তী ছয় মাসের জন্য স্থগিত রাখা হয়েছে।

টাঙ্গাইল স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

দায়িত্ব গ্রহণের সময় দুই চেয়ারম্যান নিজ নিজ কার্যালয়ে পৌঁছালে পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের বরণ করে নেন। এ সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দায়িত্ব গ্রহণের পর নাগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত আলী বলেন, হাইকোর্টের রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের ভালোবাসা তাকে আরও দায়িত্বশীল করেছে এবং ইউনিয়নবাসীর উন্নয়ন ও সেবাকে আরও গতিশীল করাই তার প্রধান অঙ্গীকার।

বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন বলেন, সত্য ও ন্যায়ের জয় হয়েছে। জনগণের পাশে থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চেয়ারম্যানদের পুনর্বহালের পর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

এম.কন্ঠ/ ২২ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন