ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

ঘাটাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবু ছাইম মন্ডল (৪৩) নামে এক মেছ বাবুর্চি নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সালমা বেগম (৩৫) নামে একজন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সালমা বেগমকে উদ্ধারকরে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার বিকেল ৫টার সময় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু ছাইম মন্ডল যশোর জেলার কোতিয়ালী থানার কবিলা এলাকার সফিউর মন্ডলের ছেলে। তিনি ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের মেছ বাবুর্চি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকালে নিহত সেনা সদস্য তার আত্মীয়কে সাথে নিয়ে ঘাটাইল থেকে কালিহাতী উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে গোপালপুরগামী একটি বাসের সঙ্গে মোটরসাইলেটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ছিটকে বাসের নিচে পরে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মোটরসাইকেলে থাকা সালমা বেগমকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছেন।

অপরদিকে, সকালে গুনগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় খন্ড বিখন্ড মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি বস্তায় ভরে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোন যানবাহনের চাপায় ওই ব্যক্তি নিহত হয়ে থাকতে পারেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং দুর্ঘটনার কারণ তদন্তকরে দেখছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, দুর্ঘটনার পরে ঘাতক বাসটি আটক করা হয়েছে। পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এক জনের পরিচয় সনাক্ত করা যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম.কন্ঠ/ ০৪ জানুয়ারী  /এম. টি

নিউজটি শেয়ার করুন