ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

ঘাটাইলে নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস পালিত

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:২৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঘাটাইল হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে । বুধবার (১০ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকালে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা কমান্ডের আহ্বায়ক কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মাহবুবুল চাঁন মিয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এবং সাবেক ডেপুটি কমান্ডার মো. শাহনেওয়াজ প্রমুখ।

কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশ নেন।

এম.কন্ঠ/ ১০ ডিসেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন