ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ বাসাইলে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী বাসাইলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী জনের মতবিনিময়  কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আশা এনজিওর মাঠকর্মী নিহত টাঙ্গাইলে আনসার বাহিনীর বৃক্ষরোপন অভিযান

টাঙ্গাইলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০৭:১৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

oppo_2

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইল স্টেডিয়ামে শুরু হয়েছে ৫দিনব্যাপী আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট।

রোববার সকাল শহীদ মারুফ স্টেডিয়ামে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সহকারী কমিশনার লাবিবুজ্জামান মুন্তাবীন।

বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ ও মির্জাপুর সরকারি কলেজের উদ্বোধনী খেলায় মির্জাপুর সরকারি কলেজ (১-০) জয়লাভ করে।

আন্তঃ কলেজ টুর্নামেন্টের সার্বিক দায়িত্বপালন করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলার ১৬টি কলেজ নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টে অংশগ্রহন করছে। আগামী ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এম.কন্ঠ/ ৩০ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন